1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী শনিবার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩০ মে শনিবার বিকেল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারী মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমির মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি, মু. গোলাম কিবরিয়া ভিপি, শুরা ও কর্মপরিষদ সদস্য শাহাদাৎ হোসেন বিএসসি, ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামী কৃষিবিদ বিভাগের সেক্রেটারি ডাঃ মোঃ শহীদুল্লাহ শরীফ, নালিতাবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নাছরিন জাহান রিনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা আফসার উদ্দিন ও সঞ্চালনায় থাকবেন সেক্রেটারি আরিফ রব্বানী।

আয়োজকরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি ও দলীয় নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নিবেন।

বিষয়টি নিশ্চিত করে, শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি বলেন, ‘আমাদের এই ঈদ পুনর্মিলনীর সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। দলীয় নেতাকর্মীদের এই মিলনমেলা আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে তুলবে ইনশাআল্লাহ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com