1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ঈদের দিন শেরপুর জেলা কারাগার পরিদর্শন করলেন ডিসি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের দিনই শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বৃহস্পতিবার (২৮ মে) কারাগারে বন্দীদের জন্য আয়োজিত ঈদের বড়খানা বিতরণ কার্যক্রম ঘুরে দেখেন এবং বন্দীদের হাতে খাবার তুলে দেন তিনি। পাশাপাশি বন্দীদের খোঁজখবর নেন ও তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

পরিদর্শনকালে জেল সুপার শাহ্ রফিকুল ইসলাম, শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক এবং জেলা প্রশাসন ও কারাগারের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক শেরপুর সদর উপজেলার তেরাবাজার এলাকার জামিয়া সিদ্দীকিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন। সেখানে কোরবানিকৃত পশুর চামড়া সরকারি নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে পরিচালিত লবণ প্রয়োগ কার্যক্রম তদারকি করেন।
এ সময় তিনি নিজ হাতে চামড়ায় লবণ প্রয়োগের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন। মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তিরাও এ সময় উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com