1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

স্বপ্নময় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে নালিতাবাড়ীতে ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ‘স্বপ্নময় মানব কল্যাণ ফাউন্ডেশন’।

সংগঠনটির উদ্যোগে গতকাল বুধবার দিনব্যাপী ও আজ বৃহস্পতিবার (ঈদের দিন) সকালে উপজেলার বিভিন্ন অঞ্চলে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর প্রতি প্যাকেজে ছিল- শাড়ি, লুঙ্গি, সেমাই, নুডলস, চিনি ও ডিম।

উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পরিচালক শাকিব আহাম্মেদ, প্রধান উপদেষ্টা পিয়াল হাসান, সভাপতি তিতাস রুদ্রসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ সময় সংগঠনের নেতারা জানান, ঈদের আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com