1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শরীয়তপুরে দোকান নির্মাণকে ঘিরে সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ মে, ২০২৬

শরীয়তপুর : শরীয়তপুরের নড়িয়ায় দোকান নির্মাণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার (২৯ মে) রাতে উপজেলার মুলফৎগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এলাকায় পদ্মা নদীর তীরে দোকান নির্মাণ করছিলেন রাসেল বেপারি নামের এক ব্যক্তি। সেই কাজে বাধা দেন স্থানীয় বিএনপি নেতা রাজিব ছৈয়ালের লোকজন। আর রাসেল বেপারীর পক্ষে অবস্থান নেন ছাত্রদল নেতা রাব্বি ঢালী। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।

পরে শুক্রবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ। কয়েক দফা সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। আহত হয় পাঁচজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com