1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

করোনায়ও ভোটারদের পাশে মেয়র প্রার্থী জাহাঙ্গীর

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জুলাই, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : করোনাতেও থেমে নেই নালিতাবাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাহাঙ্গীর আলম বিএ। প্রতিদিন কোন না কোন ভোটাদের ঘরে পৌছে যাচ্ছেন তিনি। স্বাস্থ্যবিধি মেনে তিনি কুশল বিনিময় ছাড়াও ভোটারদের খোঁজ-খবর নিচ্ছেন রুটিন মাফিক।
এর আগে করোনার প্রভাব শুরু হলে তিনি শহরের হোটেল-রেঁস্তোরা শ্রমিক, পরিবহন শ্রমিক, নিম্ন আয়ের মানুষ ছাড়াও শহরের বিভিন্ন ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। জাহাঙ্গীর আলম তার রাজনৈতিক জীবনের শুরু করেন ছাত্রলীগের রাজনীতি দিয়ে। প্রথমে উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং বর্তমানে উপজেলা যুবলীগের আহবায়কের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি নালিতাবাড়ীর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আসন্ন পৌর নির্বাচনে তিনি দলীয় প্রার্থী হতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই তিনি বেশ আলোচনায়ও এসেছেন। নজর কেড়েছেন দলীয় নেতৃবৃন্দেরও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com