1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ ও কমিটি গঠন

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ‘জীবে প্রেম আমাদের লক্ষ্য, সেবা আমাদের ধর্ম’—এই মূলমন্ত্র সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে যাত্রা শুরু করেছে অরাজনৈতিক ও জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাম সেবক সংঘ’।

শুক্রবার (২৯ মে) নালিতাবাড়ী গোপাল জিউ মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করা হয়। এ সময় সংগঠনটির প্রথম কার্যনির্বাহী কমিটিও ঘোষণা করা হয়।

কমিটিতে তাপস সরকার সায়নকে সভাপতি ও একান্ত সিংহ অভিকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

এছাড়াও ওই কমিটিতে সহ-সভাপতি শান্ত দেবনাথ, বিজয় রাজ সিংহ, সাজন শীল, অনিক কর্মকার ও যুগ্ম সাধারণ সম্পাদক তপু দেবনাথ, কৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক দীপক রায়, সহ-সাংগঠনিক সম্পাদক রৌদ্র আচার্য অভি, অর্থ সম্পাদক প্রদিপ সরকার, দপ্তর সম্পাদক সৌরভ কর্মকার, প্রচার সম্পাদক অপু চন্দ্র দাস, সহ-প্রচার সম্পাদক জয় রায়, ধর্ম বিষয়ক সম্পাদক উৎসব রায়, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক দিপ্ত দিপু দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিথী সাহা মনোনীত হয়েছেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত নেতারা বলেন, সমাজ থেকে কুসংস্কার দূর করা, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং যেকোনো দুর্যোগ বা সংকটে মানবসেবায় কাজ করাই সংগঠনটির প্রধান লক্ষ্য। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে চান তারা।

নেতৃবৃন্দ আরও জানান, শিগগিরই কমিটি সম্প্রসারণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ রক্ষা ও দারিদ্র্য বিমোচনে বিভিন্ন সামাজিক উদ্যোগ নেওয়া হবে। এ সময় সংগঠনের কার্যক্রম সফল করতে স্থানীয় মানুষের সহযোগিতা কামনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com