1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীতে জামায়াতের পুনর্মিলনীতে র‍্যালি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে ঈদ পুনর্মিলনী ও আনন্দ র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা। শনিবার (৩০মে) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে কৃষিবিদ ড. শহিদুল্লাহ শরিফের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির মাওলানা আফছার উদ্দিন সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আরিফ রাব্বানী। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।

সভায় শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে ড. শহিদুল্লাহ শরিফকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন। ঘোষণার পর তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. গোলাম কিবরিয়া (ভিপি)। এছাড়া পৌর মেয়র পদপ্রার্থী শাহাদাত হোসেন বিএসসি, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমেন, সমাজসেবা ও শিক্ষার্থী সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাকসহ দলীয় নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদের সদস্য এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ঈদ শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com