1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নকলায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী গণপদ্দী খালেদা আহমদ নূরানিয়া হাফেজিয়া মাদরাসার সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) মাদরাসার হলরুমে আয়োজিত “স্মৃতি চারণে দোয়া ও মিলন মেলা” শীর্ষক এ অনুষ্ঠানে বিভিন্ন সময়ের সাবেক শিক্ষার্থীরা একত্রিত হয়ে শিক্ষাজীবনের নানা স্মৃতি তুলে ধরেন। যেখানে দীর্ঘদিন পর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে মিলিত হওয়ার এ আয়োজন প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি করে।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষা বিস্তার, দ্বীনি খেদমত এবং সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় মাদরাসার প্রয়াত শিক্ষক মরহুম হাফেজ শফিকুল ইসলাম (রহ.) ও মরহুম হাফেজ শাহজাহান হুজুর (রহ.)-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে মাদরাসার সাবেক শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সাবেক শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com