1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

নালিতাবাড়ী ম্যাগাজিন গ্রুপের ঈদ পুনর্মিলনী ও নতুন কমিটি গঠন

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী ম্যাগাজিন গ্রুপের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে অ্যাডভোকেট ইয়াসমিন আক্তার নির্বাহী পরিচালক, অভিজিৎ সাহা সভাপতি এবং আবু রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩০ মে) দুপুরে নালিতাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা শেষে সংগঠনের উপদেষ্টারা নতুন কমিটির নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক অভিজিৎ সাহার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা এম এ হাকাম হীরা, জয়জিৎ দত্ত শ্যামল, এম এ রায়হান, বিদায়ী নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য সম্পদ দে, কামরুজ্জামান কানন, সজল কর্মকার ও আনিস উজ জামান বাপ্পিসহ অন্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। সংস্কৃতিচর্চার সুযোগ কমে যাওয়ায় তরুণদের ইতিবাচক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রও সংকুচিত হচ্ছে। এ অবস্থায় নালিতাবাড়ী ম্যাগাজিন গ্রুপ দীর্ঘদিন ধরে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা এবং সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সচেতনতা তৈরিতে ভূমিকা রেখে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে সংস্কৃতিবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com