1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নকলায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ মে, ২০২৬

আসিফ আমানুল্লাহ স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় পৌর শহরের চরকৈয়া ও জালালপুর এলাকার যুবসমাজের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে বিবাহিত বনাম অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ।

শনিবার (৩০ মে) আয়োজিত এ খেলাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। খেলাটি দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক মাঠে উপস্থিত হন। তাদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো মাঠ পরিণত হয় এক মিলনমেলায়।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য, কৌশল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেন। বিবাহিত ও অবিবাহিতদের মধ্যকার এ ব্যতিক্রমধর্মী ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য ও নকলা পৌরসভার মেয়র পদপ্রার্থী এনামুল হক রিপন। তিনি আয়োজকদের এমন সুন্দর উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, “সুস্থ সমাজ বিনির্মাণে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাঠমুখী তরুণরাই একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে। তাই তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।”

নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ায় ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। প্রথম পাঁচটি করে শটে উভয় দল ২-২ গোলে সমতায় থাকায় পুনরায় তিনটি করে শট নেওয়া হয়। এভাবেই টাইব্রেকারে মোট ১২টি শট সম্পন্ন হলেও উভয় দল ৩-৩ গোলে সমতায় থাকে। ফলে কোনো দল বিজয়ী নির্ধারিত না হওয়ায় ম্যাচটি অমীমাংসিত ফলাফলে সমাপ্ত ঘোষণা করা হয়।

খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয় এবং অতিথিবৃন্দ তাদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, ক্রীড়াপ্রেমী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, শুধুমাত্র একটি ফুটবল ম্যাচ নয়, বরং প্রতিবছরের এ আয়োজন চরকৈয়া ও জালালপুর এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খেলাকে কেন্দ্র করে এলাকার প্রবাসী, কর্মজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হওয়ার সুযোগ পান, যা সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com