1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বন্যহাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে করণীয় শীর্ষক আলোচনা সভায় ফাহিম চৌধুরী

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ মে, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : বন্যহাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসন করে হাতির অভয়ারণ্য তৈরি এবং ক্ষয়ক্ষতির হাত থেকে মানুষ ও তাদের সম্পদ রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে নালিতাবাড়ীতে।

রোববার সকালে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে বন্যহাতির উপদ্রব কমাতে কার্যকরী পদক্ষেপের কথা তুলে ধরেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী। পরে তিনি বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্ত ইকোপার্ক পরিদর্শন করেন। দুপুরে তিনি বাতকুচি রাবার বাগান এলাকার পাহাড়ি রাস্তার পাশে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘টিম’ এর আয়োজনে কৃষ্ণচুড়া বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান লিটন, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, বিএনপি নেতা মজিবর রহমান চৌধুরী, ওমর ফারুক, টিম এর সংগঠক রুকনুজ্জামান সেলিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com