1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে গাছের সাথে শত্রুতা

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জুলাই, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে গাছ কেটে জমি দখলের অভিযোগ উঠেছে। উপজেলার গড়জরিপা ইউনিয়নের গড়জরিপা গ্রামে শুক্রবার (১৭ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক জমর উদ্দিন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, গড়জরিপা গ্রামের মৃত কমরদ্দিনের ছেলে শুকুর আলীর (৬০) সাথে জমর উদ্দিনের জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার এলাকাবাসী বিরোধ মিমাংসার জন্য বৈঠকে বসলে শুকুর আলীসহ তার লোকজন শালিস অমান্য করে চলে যায়। পরে শুকুর আলী, সরকার সুন্দর, সুরুজ আলী, জমশেদ ও জহুরুল দা-কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে জমর উদ্দিনের রোপনকৃত মেহগিণি, ইউকেলিপ্টাস, কাঁঠাল ও সজনা গাছ কেটে জমি দখলের চেষ্টা করে।
স্থানীয় বাসিন্দা নূর উদ্দিন বলেন, জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘ দিন যাবত চলে আসছে। ঘটনাটি মিমাংসার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। শুক্রবার বিকেলে শুকুর আলীরা দেশীয় অস্ত্র নিয়ে জমর উদ্দিনের গাছ কেটে ফেলে।
এ বিষয়ে শুকুর আলী জানান, জমির উদ্দিনের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। তবে আমরা কোন গাছ কাটি নাই।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন বলেন, বিষয়ে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com