1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নালিতাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে কৃষাণী ও গরুর মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১ জুন, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : মাঠে ঘাস খাওয়ার সময় সেচলাইনে বিদ্যুতায়িত গরু বাঁচাতে গিয়ে হাছান আলী (৫০) নামে এক কৃষক আহত হয়েছে। এদিকে আহত ছেলে হাছান আলীকে বাঁচাতে গিয়ে মারা গেছেন হাওয়া বেগম (৭০) নামে এক বিধবা।

সোমবার (১ জুন) সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দুধকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাওয়া বেগম ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের আলী হোসেনের সেচলাইন ঝড়ে ছিঁড়ে মাটিতে পড়েছিল। সকাল আনুমানিক সাতটার দিকে মাঠে চড়াতে দেওয়া হাছান আলীর একটি গরু ওই তারে জড়িয়ে যায়। পরে তা দেখে হাছান আলী তার গরু বাঁচাতে গেলে নিজেই বিদ্যুতায়িত হয়ে পড়েন। একই সময়ে তাকে বাঁচাতে বিধবা মা হাওয়া বেগম এগিয়ে এলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

এলাকাবাসী জানায়, সেচ লাইনের ওই সংযোগটি অবৈধভাবে নেওয়া হয়েছিল। স্থানীয় ইউপি সদস্য ওমর আলী ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বিদ্যুতায়িত হয়ে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com