1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

শ্রীবরদীতে ডোবার পানিতে প্রাণ গেল দুই শিশুর

  • আপডেট টাইম :: সোমবার, ১ জুন, ২০২৬

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ভেলা বানিয়ে খেলতে গিয়ে বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১জুন) দুপুরে উপজেলার গোশাইপুর ইউনিয়নের পূর্ব বাদেঘোনাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে হানাজালা (৯) ও নেকাবর আলীর ছেলে সিদ্দিক মিয়া (৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশের বৃষ্টির পানিতে জমে থাকা ডোবার পানিতে কলাগাছ দিয়ে ভেলা বানিয়ে খেলার একপর্যায়ে পানিতে পড়ে যায়। পরে খোঁজাখুঁজি করে শিশু দু’টির মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com