1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঝিনাইগাতীতে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ জুন, ২০২৬

ঝিনাইগাতী, শেরপুর : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও সংলগ্ন সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং জনসাধারণের চলাচলের রাস্তা উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। সোমবার (১ জুন) বিদ্যালয় সংলগ্ন সড়কে আয়োজিত এ মানববন্ধনে ভালুকা, ফুলহাড়ী ও ডেফলাই এলাকার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সড়কের একটি অংশে পানি জমে থাকায় শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। বক্তারা বলেন, জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ে আসা-যাওয়া করা শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে থাকে। একই সঙ্গে স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষও সড়কটি ব্যবহার করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়াও শিক্ষার্থীদের খেলাধুলায় মারাত্মক বিঘ্ন ঘটছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জলাবদ্ধতা দূর এবং জনচলাচলের জন্য রাস্তা সম্পূর্ণভাবে উন্মুক্ত করার দাবি জানান তারা। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এ সময় ভালুকা-ফুলহাড়ী ও ডেফলাই এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com