1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নালিতাবাড়ীতে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম :: বুধবার, ৩ জুন, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে সিয়াম (১৯) নামে মাদকাসক্ত এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

গত মঙ্গলবার (২ জুন) ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের গাগলাজানি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই গ্রামের হেলাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সিয়াম মাদকাসক্ত থাকায় মাদকের প্রভাবে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যদের অজান্তে সে নিজ বসতঘরের বাঁশের ধর্নার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তার স্ত্রী রুপা বেগম ঘরে গেলে স্বামী সিয়ামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে ততক্ষণে সিয়াম মারা যায়।

খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com