1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

কলাগাছের সাথে বাঁধা অজ্ঞাত মরদেহ ভেসে এলো নদীতে

  • আপডেট টাইম :: বুধবার, ৩ জুন, ২০২৬

শেরপুর : কলাগাছের সাথে জিআই তার দিয়ে বেঁধে রাখা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ ভেসে এলো নদীতে।

গতকাল মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় শেরপুরের ফটিয়ামারি এলাকার মৃগী নদী থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে উজান থেকে মৃগী নদীপথে একটি অজ্ঞাতনামা মরদেহ ভেসে আসে। মরদেহটি একটি কলাগাছের সাথে জিআই তার দিয়ে বাঁধা অবস্থায় ছিল। আনুমানিক পয়ত্রিশ বছর বয়সী ওই যুবকের মরদেহটি সদর উপজেলার ফটিয়ামারি এলাকায় এসে কচুরিপানার সাথে আটকে যায়। এসময় স্থানীয় লোকজন বিষয়টি দেখে পুলিশকে খবর দিলে সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

সদর থানার ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারতের মেঘালয়ের কোন এলাকা হতে মরদেহটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com