1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

রানা, শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলা উপজেলার বটতলা বাজারে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বটতলা বাজার ছাত্র, তরুণ ও যুব সমাজের উদ্যোগে মঙ্গলবার (২ জুন) রাতে ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

স্থানীয় সমাজসেবক ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত চিফ পেটি অফিসার আব্দুল্লাহ আল মামুন খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনীষা আহমেদ। তিনি মরণনেশা মাদকের ভয়াবহ কুফল তুলে ধরে মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোহাম্মদ নুরুল আলম ও মেহের খান অপু।

এ সময় উপস্থিত ছিলেন তাতীহাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মেম্বার, শ্রীবরদী সমাজ কল্যাণ রক্তদান সংস্থা-এর প্রতিষ্ঠাতা সভাপতি সুলতান মাহমুদ সুমন, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আবু বক্কর সিদ্দিক, বিএনপি নেতা সাইফুল ইসলাম তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com