1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

উত্তরবঙ্গের কৃষি শ্রমিকদের পাশে সুমন রাফি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: কৃষি কাজের সন্ধানে প্রতি বছর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে শত শত শ্রমিক ফরিদপুরের বোয়ালমারীতে আসেন। তাঁদের অনেকেই অস্থায়ীভাবে বোয়ালমারী রেলস্টেশন প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকায় অবস্থান করেন। এসব শ্রমিকের পাশে দীর্ঘদিন ধরে মানবিক সহায়তা নিয়ে দাঁড়াচ্ছেন স্থানীয় সমাজসেবক সুমন রাফি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত আট থেকে দশ বছর ধরে তিনি নিজ উদ্যোগে কৃষি শ্রমিকদের খোঁজখবর রাখছেন এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করছেন। তাঁর দেওয়া সহায়তার মধ্যে রয়েছে মশারি, লুঙ্গি, গামছা, বিছানার চাদর, বালিশসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। অসুস্থ শ্রমিকদের জন্য ওষুধ ও চিকিৎসাসামগ্রীও সরবরাহ করা হয়।

রাজশাহী জেলার তানোর উপজেলা থেকে কৃষি কাজে আসা গেদার আলী বলেন, “এখানে আসার পর সুমন রাফি নিয়মিত আমাদের খোঁজখবর নেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেন।”

আরেক শ্রমিক কাজল বিশ্বাস বলেন, “আমার লুঙ্গি ছিল না। বিষয়টি জানানোর পর তিনি আমাকে একটি লুঙ্গি কিনে দিয়েছেন।”

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও সুমন রাফির পক্ষ থেকে বেশ কয়েকজন শ্রমিকের মধ্যে দুধ, সেমাই, চিনি, পোলাওয়ের চালসহ বিভিন্ন ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা রোকন শেখ বলেন, “দীর্ঘদিন ধরে দেখছি, রেলস্টেশনে অবস্থান করা কৃষি শ্রমিকদের পাশে থেকে সহযোগিতা করছেন সুমন রাফি। তাঁর এই উদ্যোগ মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।”

এ বিষয়ে সুমন রাফি বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমি শ্রমজীবী মানুষদের পাশে থাকার চেষ্টা করি। ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com