1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ঝিনাইগাতিতে বালুদস্যুদের হামলায় বিট কর্মকর্তা ও বনরক্ষী আহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নকশী এলাকায় বালুদস্যুদের হামলায় গজনী বিট কর্মকর্তাসহ দু’জন আহত হয়েছেন।

অবৈধভাবে বালু উত্তোলনে বাধা ও বালুসহ ট্রলি জব্দের জেরে বুধবার (৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে হামলার এ ঘটনা ঘটে। আহতরা হলেন- রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা সালেহীন নওয়াজ খান (২৮) এবং একই বিটের বনরক্ষী জিয়াউর ইসলাম (৩০)। তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বন বিভাগের রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসবি তানভীর আহমেদ ইমন জানান, বুধবার ভোরে গজনী বন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রলিযোগে পরিবহনের সময় একটি ট্রলি জব্দ করা হয়। একইসঙ্গে চালককে আটক করে ঝিনাইগাতী থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়। এরই জেরে রাতে বিট কর্মকর্তা সালেহীন নওয়াজ খান ও বনরক্ষী জিয়াউর ইসলাম নিয়মিত টহলে বের হলে পূর্বপরিকল্পিতভাবে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় আহতদের চিৎকার শুনে স্থানীয়রা এসে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

এদিকে খবর পেয়ে বালিজুরি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়াসহ বন বিভাগের অন্য কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। রাত ১২টার দিকে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বালিজুরি রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা চলছে।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, এ ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com