1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

আর্জেন্টিনার জার্সি পরলেই ডাক্তারের ফি অর্ধেক! পরীক্ষা-নিরীক্ষায়ও বিশাল ছাড়!!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

শফিউল আলম লাভলু, শেরপুর: ফুটবল নিয়ে বাঙালির আবেগের শেষ নেই। আর সেই আবেগ যদি মিশে যায় চিকিৎসা সেবার মতো মহৎ পেশার সাথে, তবে তা অনন্য এক দৃষ্টান্ত তৈরি করে। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা প্রশিকা মোড়ে অবস্থিত হাজী বিল্লাল জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা: আবু শোয়াইব আনোয়ার আর্জেন্টিনা সমর্থকদের জন্য এমনই এক অভূতপূর্ব ও ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন।

জানা গেছে, শ্রীপুর উপজেলার মাওনা প্রশিকা মোড়ে অবস্থিত হাজী বিল্লাল জেনারেল হাসপাতালে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত নিয়মিত রোগী দেখেন ডা: আবু শোয়াইব আনোয়ার। তাঁর নির্ধারিত চেম্বার ভিজিট ৫০০ টাকা।
​আজ ৪ জুন (২০২৬) থেকে শুরু হওয়া এই অফারটি চলবে আগামী ২০ জুলাই (২০২৬) পর্যন্ত। এই সময়ের মধ্যে যেসকল রোগী আর্জেন্টিনার জার্সি পরে তাঁর চেম্বারে ডাক্তার দেখাতে আসবেন, তাঁদের জন্য ভিজিট ৫০% মওকুফ (অর্থাৎ ৫০০ টাকার পরিবর্তে ২৫০ টাকা) করা হবে। একই সাথে আর্জেন্টিনার জার্সি পরিহিত রোগীদের জন্য হাসপাতালের যাবতীয় পরীক্ষা-নিরীক্ষায় ৩০% ডিসকাউন্ট বা ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।

​ব্যতিক্রমী এই উদ্যোগের বিষয়ে ডা: আবু শোয়াইব আনোয়ার জানান, ফুটবল প্রেম ও রোগীদের মুখে একটু হাসি ফোটানোর উদ্দেশ্যেই তাঁর এই ক্ষুদ্র প্রয়াস।

​হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই অফারের আওতায় সিরিয়াল বুকিং বা যেকোনো তথ্যের জন্য ০১৩৪৭৩৬২০৪১ এবং ০১৩৪৭৩৬২০৪২ নাম্বারে যোগাযোগ করা যাবে। এই ব্যতিক্রমী ঘোষণাটি ইতিমধ্যে স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ডা: আবু শোয়াইবের নিজস্ব ফেসবুক টাইম লাইনের পোষ্টে এই ব্যতিক্রমী উদ্যোগটি ইতিমধ্যে স্থানীয় রোগী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ফুটবল প্রেমের এই অনন্য নিদর্শন দেখতে এবং অফারটি লুফে নিতে আর্জেন্টিনা সমর্থকদের মাঝে বেশ উদ্দীপনা দেখা যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com