1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ফুটবল খেলাকে কেন্দ্র করে তুমুর সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ জুন, ২০২৬

 ‍কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো রেলওয়ে স্টেশন প্ল্যার্টফম এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

এছাড়া কয়েকটি ট্রেন আটকেপড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে দীর্ঘ পাঁচ ঘণ্টা অবরোধ থাকার পর রাত ১টা ৫০ মিনিটের ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পুলিশ সদস্য সাইফুল ইসলাম ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য মো. মুছা মিয়া।

জানা গেছে, ১৫ দিন আগে ভৈরব শহরের পঞ্চবটি এবং জগন্নাথপুর এলাকার বাসিন্দাদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি বিরোধের সৃষ্টি হয়। এই ঘটনার জেরে বৃহস্পতিবার বিকেলে ভৈরব স্টেশন প্ল্যার্টফম এলাকায় জগন্নাথপুর এলাকার সোহেল মিয়ার ছেলে লিয়ামকে মারধর করেন পঞ্চবটি এলাকার লোকজন। এ ঘটনায় উভয় এলাকার বাসন্দারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে রেলওয়ে স্টেশন এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। এতে পুলিশ, আরএনবি সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন।

দুই পক্ষের সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম রুটের ছয়টি আন্তঃনগর ট্রেন পার্শ্ববর্তী স্টেশনে আটকা পড়ে। আটকেপড়া ঢাকাগামী মহানগর প্রভাতি ও গোধূলি, পারাবত এক্সপ্রেস, এগারো সিন্ধুর এক্সপ্রেস, তিতাস কমিউটার, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের হাজারো যাত্রী দুর্ভোগে পড়েন।

পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশসহ থানা পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ পাঁচ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আটকেপড়া ট্রেনগুলোর চলাচল স্বাভাবিক করেন।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউছুফ জানান, ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুরো স্টেশন এলাকা রণক্ষেত্র পরিণত হয়, ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর রাত ১টা ৫০ মিনিটে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন ভৈরব স্টেশন ছেড়ে যায়। আটকে পড়া সব ট্রেনের চলাচল স্বাভাবিক হয়েছে বলেও তিনি জানান।

ভৈরব রেলওয়ে থানার ওসি মো. সাঈদ আহমেদ জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। স্টেশন এলাকার নিরাপত্তার জন্য পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী অবস্থান করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com