1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, মাইকিং করে ফের সংঘর্ষের ঘোষণা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ জুন, ২০২৬

টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগৎপুরা ও গোপালপুর উপজেলার গোলপেচা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাইকিং করে পুনরায় সংঘর্ষের ঘোষণা দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার পর থেকেই জগৎপুরা, গোলপেচা এবং আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভিডিওতে মাইকিংয়ের মাধ্যমে শুক্রবার সকাল ৭টায় লোকজনকে সংঘর্ষে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে। পুলিশ ও প্রশাসনের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি জোরদার করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে সবাইকে গুজব ও উসকানিমূলক প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও জানানো হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com