1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন সাঈদ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ জুন, ২০২৬

বাংলার কাগজ প্রতিবেদক : ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ফকিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাঈদ।

বৃহস্পতিবার (৪ জুন) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় পর্যায়ে যাচাই-বাছাই শেষে তাকে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে তিনি শেরপুর জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক এবং তারও আগে নালিতাবাড়ী উপজেলার শ্রেষ্ঠ সরকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হন। শিক্ষক পরিবার থেকে বেড়ে ওঠা আবু সাঈদের স্ত্রী আবসানা তানজিন মিতু ও তারাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

শুধু তাই নয়, আবু সাঈদের বাবা মৃত আব্দুস সালাম এবং শাশুড়ি বেগম লুৎফুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে সাঈদের বাবা বেঁচে নেই। শাশুড়ি অবসরে রয়েছেন। এছাড়াও সাঈদের শ্বশুর একেএম আব্দুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শেষ করে অবসর গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com