1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ বসতঘর পুড়ে ছাই

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ জুন, ২০২৬

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান পৌরসভার বালাঘাটা বাজার এলাকার বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয় সংলগ্ন মার্কাস গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আরও ৩টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভাড়াটিয়া ও সাবলেট মিলিয়ে অন্তত ১৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. ইউনুস জানান, সকাল ৯টার দিকে তার বাড়ির সামনে থাকা টিনশেড বসতঘরগুলোতে হঠাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় তার চারতলা ভবনের বারান্দার থাই গ্লাস ভেঙে পড়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তপন মল্লিক বলেন, তিনি প্রায় ২০ বছর ধরে পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে চাকরি করছেন। দীর্ঘদিনের কষ্টার্জিত সঞ্চয়ে তিল তিল করে ঘর তৈরি করেছিলেন। কিন্তু আগুনে ঘরের সব আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। এখন পরিবার-পরিজন নিয়ে কোথায় থাকবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, সকাল ৯টা ১২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৮টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং আরও ৩টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ভাড়াটিয়া ও সাবলেটসহ প্রায় ১৩টি পরিবার ক্ষতির মুখে পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com