1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নকলায় অবিবাহিতদের হারিয়ে বিবাহিতদের জয়, পুরস্কারে মিলল খাসি

  • আপডেট টাইম :: শনিবার, ৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, শেরপুর : শেরপুরের নকলা পৌর এলাকার জালালপুর মধ্যপাড়া যুবকদের উদ্যোগে এক ব্যতিক্রমী ‘বিবাহিত বনাম অবিবাহিত’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫জুন) বিকেলে জালালপুর মধ্যপাড়ায় এ খেলা অনুষ্ঠিত হয়। এই আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয় এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক মাঠে উপস্থিত হন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত নকলা পৌরসভার মেয়র প্রার্থী মু. হাছিবুল হাসান হাসিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. লিটন মিয়া।

স্থানীয়রা জানান, এই ধরনের ভিন্নধর্মী আয়োজন শুধু বিনোদনই দেয় না, বরং তরুণ সমাজকে খেলাধুলায় আগ্রহী করতে ও সামাজিক সম্প্রীতি বাড়াতে দারুণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, অপরাধ ও মোবাইলের আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করাই ছিল এই ম্যাচের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এমন আয়োজন বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে একটি খাসি তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com