1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নকলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

  • আপডেট টাইম :: শনিবার, ৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, শেরপুর: শেরপুরের নকলায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৬জুন) সকালে উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে পৌর শহরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।

অভিযান চলাকালে নকলা হল মোড় থেকে সরকারি হাজী জালমামুদ কলেজ পর্যন্ত এবং হল মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত প্রধান সড়কের দুই পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। এছাড়া চিকিৎসাসেবা নিতে আসা মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের সমস্ত আবর্জনা অপসারণ করা হয়। অভিযানে উপজেলা প্রশাসন ও নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক মো. জাহাঙ্গীর আলম জানিয়েছে, পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মশার উপদ্রব কমাতে আজ (শনিবার) বিকেল থেকে নকলা পৌর এলাকার বিভিন্ন স্থানে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ স্প্রে করা হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের এই জনস্বার্থমূলক কার্যক্রম ও সচেতনতা প্রচারণা আগামীতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com