1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শেরপুর সীমান্তে পুশ-ইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

  • আপডেট টাইম :: শনিবার, ৬ জুন, ২০২৬

শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা এলাকা দিয়ে ভারতের বাবুরাম বিল বিএসএফ ক্যাম্পের সদস্যদের পুশ-ইন এর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

শুক্রবার জুম্মার নামাজের সময় বাংলাদেশে ৫-৬ জন পুশ-ইন করতে পারে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি টহল জোরদার করলে বিএসএফ এর এই অপচেষ্টা ব্যর্থ হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিজিবি ৩৯ ব্যাটালিয়ন ময়মনসিংহের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নুরুল আজিম বায়েজীদ।

শনিবার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার মেঘালয়ের বিভিন্ন এলাকা হতে ৫-৬ জন লোক ধরে এনে বিএসএফ এর বাবুরামবিল ক্যাম্পের আওতায় রাখা হয়। পরে মানব পাচারকারীদের সহায়তায় শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্প এলাকার ১১১৮ নং সীমান্ত পিলারের কাছাকাছি দিয়ে শুক্রবার জুম্মার নামাজের সময় পুশ-ইন করার পরিকল্পনা করে বিএসএফ। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আশপাশের সকল বিজিবি ক্যাম্পের টহল ২৪ ঘন্টা জোরদার করা হয়। একই সাথে সীমান্তে বসবাসকারী বাংলাদেশীদের সতর্ক ও সজাগ থাকতে নির্দেশনা দেওয়া হয়। ফলে বিএসএফ এর ওই অপচেষ্টা ব্যর্থ হয়।

এদিকে বাংলাদেশী দালালদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com