1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি: সভাপতি সাইফুল, সম্পাদক হান্নান নির্বাচিত

  • আপডেট টাইম :: শনিবার, ৬ জুন, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (৬ জুন) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সন্যাসীভিটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হান্নান। তারাগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আয়োজিত ভোটগণণা শেষে রাত আটটার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।

মোট ৩৯৬ জন ভোটারের মধ্যে ৩৭৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরমধ্যে সভাপতি পদে বিজয়ী সাইফুল ইসলাম ছাতা প্রতীকে পেয়েছেন ১৭৩ ভোট, নিকটতম প্রতিদ্ব›দ্বী বর্তমান সভাপতি সুরুজ্জামান চেয়ার প্রতীকে পেয়েছেন ১০১ ভোট এবং অপর প্রতিদ্ব›দ্বী আমিরুল ইসলাম চাকা প্রতীকে পেয়েছেন ৯৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী আব্দুল হান্নান আনারস প্রতীকে পেয়েছেন ২০৬ ভোট এবং নিকটতম প্রতিদ্ব›দ্বী ও বর্তমান সাধারণ সম্পাদক মশিউর রহমান মুছা বই প্রতীকে পেয়েছেন ১৬২ ভোট। সর্বমোট ১২টি পদের বিপরীতে প্রতিদ্ব›িদ্বতা করেন ১৮ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com