1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জে ষাটোর্ধ ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

  • আপডেট টাইম :: রবিবার, ৭ জুন, ২০২৬

মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ৬৩ বছর বয়সী এক নারী ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ষাটঘর তেওতা গ্রামের মৃত মজিদ শেখের ছেলে আশরাফুল (২৬) এবং দক্ষিণ তেওতা গ্রামের আতাব আলীর ছেলে রবিন ওরফে সোহেল রানা (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে দুপুরে ওই নারী ভিক্ষুক ভিক্ষার উদ্দেশ্যে ষাটঘর তেওতা গ্রামে যান। এ সময় অভিযুক্তরা তাকে ভিক্ষা দেওয়ার কথা বলে তৈয়ব মোল্লার বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে তারা পালাক্রমে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীর গলায় থাকা একটি রুপার চেইন ছিনিয়ে নেওয়া হয়।

ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, অভিযোগের তদন্তে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com