1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

দীর্ঘ ছুটি শেষে খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

  • আপডেট টাইম :: রবিবার, ৭ জুন, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন টানা ১৬ দিনের ছুটি শেষে রোববার (৭ জুন) থেকে দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়েও ক্লাস ও পরীক্ষা চালু হচ্ছে।

২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, গত ২৪ মে থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছিল। দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীরা আবারও শ্রেণিকক্ষে ফিরছে।

তবে মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, আলিয়া ধারার দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে ছুটি আরও কয়েকদিন বহাল থাকবে। এসব প্রতিষ্ঠানে আগামী ১১ জুন পর্যন্ত অবকাশ চলবে। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হবে।

অন্যদিকে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সোমবার থেকে নিয়মিত ক্লাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীদের পদচারণায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবারও প্রাণচঞ্চল হয়ে উঠবে। তবে চলমান তাপপ্রবাহ ও গরম আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অনুসরণের পরামর্শও দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com