1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

সিংড়ায় চলতি বছরে অর্ধশতাধিক মটর সেচ ও ট্রান্সফরমার চুরি

  • আপডেট টাইম :: রবিবার, ৭ জুন, ২০২৬

নাটোর : নাটোরের সিংড়া উপজেলার বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার ও সেচযন্ত্র চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। সর্বশেষ ইটালি ইউনিয়নের রাতাল মাঠ থেকে চার কৃষকের চারটি সেচ ট্রান্সফরমার চুরি হয়েছে।

চলতি বছরে উপজেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক ট্রান্সফরমার ও সেচযন্ত্র চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাতে রাতাল মাঠ থেকে কৃষক ইউনুস আলী (৫৫), মোহাম্মদ আলী (৬০), শাহজাহান আলী (৬৫) ও আব্দুস সালাম বেগ (৫৫)-এর সেচ ট্রান্সফরমার চুরি হয়। এর আগে উত্তর দমদমা, কয়ড়াবাড়ি, বুড়িকদমা, বিজয়নগর, ইন্দ্রাসনসহ উপজেলার বিভিন্ন গ্রামে একই ধরনের চুরির ঘটনা ঘটেছে।

রোববার সকালে কৃষক ইউনুস আলী মাঠে গিয়ে তার সেচ ট্রান্সফরমারের ক্ষতিগ্রস্ত অবস্থা দেখতে পান। পরে অন্য কৃষকদের খবর দিলে একে একে আরও তিনটি ট্রান্সফরমার চুরির বিষয়টি সামনে আসে।

এ ধরনের ধারাবাহিক চুরির ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেক গ্রামে কৃষকেরা স্বেচ্ছায় রাতের পাহারার ব্যবস্থা করেছেন। তবে যেসব এলাকায় পাহারার ব্যবস্থা নেই, সেসব এলাকাতেই চুরির ঘটনা বেশি ঘটছে বলে স্থানীয়দের দাবি।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, চলনবিল এলাকায় চলতি বছরে ট্রান্সফরমার ও সেচযন্ত্র চুরির অর্ধশতাধিক ঘটনা ঘটেছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত চুরি যাওয়া মালামাল উদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com