1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীতে নিখোঁজ ৫ শিক্ষার্থীর ৪ জন উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীতে ১২ দিনের ব্যবধানে নিখোঁজ ৫ শিক্ষার্থীর মধ্যে ৪ জনকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঝিনাইগাতি উপজেলার তিনানী বাজার বড় মসজিদ থেকে  উদ্ধার করা হয় তিন জনকে, মধ্যরাতে মহাখালী থেকে উদ্ধার করা হয় আরও একজনকে।

এরা হলো- পাঁচগাঁও গ্রামের গ্রামের উকিল মিয়ার ছেলে রাব্বানী (১১), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২), আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৩) ও খন্দকার মোবারক হোসেনের ছেলে খন্দকার মাশরাফি (১৩)।

গত রোববার দুপুরে পাঁচগাঁও ইক্বরা মডেল হাফেজিয়া মাদরাসার এ দিন শিক্ষার্থী একযোগে নিখোঁজ হয়। এরপর সোমবার তাদের অভিভাবকরা নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ তাদের উদ্ধারে তৎপর হয়। বিকেলে সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফসান আল আলম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান ফোর্স নিয়ে নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে মাঠে নামেন। সন্ধ্যার পর তিনানী বাজার বড় মসজিদে তাদের পাওয়া যায়। কাউকে না জানিয়ে নিজেরা বেড়াতে গিয়েছিল বলে প্রাথমিকভাবে তারা জানায়।

এদিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালের কাছাকাছি এলাকায় সোমবার গভীর রাতে খন্দকার মাশরাফিকে স্থানীয় এক ব্যক্তি দেখতে পান। পরে মাশরাফির মাধ্যমে মোবাইল ফোনে বিষয়টি জানিয়ে ঢাকাস্থ মাশরাফির চাচা খন্দকার গোলাম মোস্তফার কাছে হস্তান্তর করা হয়। মাশরাফি রাগ করে পালিয়েছিল বলে জানায়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফসান আল আলম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com