1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

তুচ্ছ ঘটনায় শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

শেরপুর : তুচ্ছ ঘটনার জেরে সংঘবদ্ধ যুবকদের হামলায় আহতের পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি বিভাগের ২য় পর্বের প্রথম শিফটের শিক্ষার্থী আল মুহতাছিম সাইফ (১৭)।

মঙ্গলবার (৯ জুন) সকালে সাইফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা। এর আগে সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাইফ দমদমা কালিগঞ্জ মহল্লার আব্দুল মালেকের ছেলে।

‎‎জানা গেছে, ঈদুল আজহার পরদিন ২৯ মে শুক্রবার বিকেল চারটার দিকে শেরপুরের তাতালপুর বিএম রোড এলাকায় দাড়িয়ে ছিলেন পলিটেকনিক শিক্ষার্থী আল মুহতাছিম সাইফ। এসময় নাঈম মিয়া (১৯), পাপ্পু (২০) স্বপন (২১) ও আরমান (২০) এ চারজন ওই স্থানে দাড়িয়ে ছবি তুলবে বলে সাইফকে সরে যেতে বলে। সাইফ সরে যেতে অস্বীকৃতি জানালে কথা কাটাকাটি শুরু হয় এবং যুবকরা তাকে মারধর করে। একপর্যায়ে মোবাইল ফোনে আরও ১০-১৫ জনকে ডেকে এনে দেশীয় অস্ত্র নিয়ে সাইফকে মারধর করে ও রাস্তার পাশে জমে থাকা মাঠের পানিতে চুবিয়ে হত্যাচেষ্টা করে। এতে সাইফের আর্ত্মচিকৎকার করলে লোকজন ছুটে আসে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রেখে পালায় হামলাকারীরা। এসময় গুরুতর আহত সাইফকে দ্রুত উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর সোমবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে মারধরের ঘটনায় গত ৬ জুন ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন সাইফের মা রেবেকা সুলতানা।

শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সাইফের মা বাদী হয়ে গত ৬ জুন হত্যাচেষ্টা মামলা দায়ের করেছিলেন। মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com