1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

ফেনী: ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি এনটিভি ও দৈনিক জনকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার বাদ জোহর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী
রেখে গেছেন।

সাংবাদিকতা পেশায় দীর্ঘ সময় ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে তিনি সহকর্মী ও পাঠকমহলে বিশেষ সম্মান অর্জন করেছিলেন। ফেনীর সাংবাদিকতা অঙ্গনে তার অবদান ও মানবিক গুণাবলী সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফেনীর সাংবাদিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, ওছমান হারুন মাহমুদ দুলাল দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com