1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ইউপি ভবনের প্রস্তাবিত স্থান বাতিলের দাবিতে ঝিনাইগাতিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ জুন, ২০২৬

ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়ন পরিষদ ভবনের প্রস্তাবিত স্থান বাতিল করে ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রোববার (১৪ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনারুল্লাহ, সাবেক অধ্যক্ষ খলিলুর রহমান, ছাত্রদল নেতা আরেফিন সোহাগ, শ্রমিক দল নেতা আরমান মাসুদ, যুবদল নেতা মাহফুজুর রহমানসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, বর্তমান চেয়ারম্যান আয়নাপুর এলাকায় ভবন নির্মাণের প্রস্তাব পাঠিয়েছেন, যা ইউনিয়নের শেষ গ্রাম নওকুচি থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে। তাই জনস্বার্থে ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ভবন নির্মাণের দাবি জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com