1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শ্রীবরদীতে জুয়ার আসরে অভিযান, ৪ জুয়ারি গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ জুন, ২০২৬

শ্রীবরদী, শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে জুয়াবিরোধী অভিযানে জুয়ার আসর থেকে চার জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে একটি দল ভায়াডাঙ্গা বাজার সংলগ্ন পশ্চিম বিলভরট এলাকার একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালায়। এ সময় তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন পশ্চিম বিলভরট গ্রামের ওয়াসিম (৪২), ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামের হাসেম (৬০), আসন্দিপাড়া গ্রামের দুলাল মিয়া (৬২) এবং বকচর গ্রামের মোহাম্মদ আলী (৬৫)।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, মাদক, জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com