1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

  • আপডেট টাইম :: শনিবার, ২০ জুন, ২০২৬

জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করেছেন আর্জেন্টিনার এক সমর্থক। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। শনিবার (২০ জুন) দুপুরে ফয়সাল আহমেদ জুম্মান নামে আর্জেন্টিনার এক সমর্থক মাথা ন্যাড়া করেন। জুম্মান বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের সাধুরপাড়া এলাকার বাসিন্দা।

এর আগে ফয়সাল আহমেদ জুম্মান তার নিজ ফেসবুক আইডিতে পোস্ট দেন শনিবার সকালের ম্যাচে ব্রাজিল বিজয়ী হলে মাথা ন্যাড়া করে এলাকায় ঘুরবেন।

শনিবার সকালের খেলায় হাইতিকে ৩ গোল দিয়ে ব্রাজিল বিজয়ী হলে ফয়সাল আহমেদ জুম্মান তার দেয় প্রতিশ্রুতি অনুযায়ী স্বেচ্ছায় নিজের মাথা ন্যাড়া করেন। আর্জেন্টিনার জার্সি গায়ে সাধুরপাড়া বাজারে মাথা ন্যাড়া করার সময় অনেক ব্রাজিল ভক্ত উপস্থিত ছিলেন। ব্রাজিল ভক্তরা তার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

ফয়সাল আহমেদ জুম্মান বলেন, খেলা বিনোদনের একটি বড় মাধ্যম। আমি মজা করেই চ্যালেঞ্জ করে ছিলাম। ব্রাজিল জিতেছে। আমিও আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি। তবে আমি আর্জেন্টিনার সমর্থক। শেষ পর্যন্ত তাই থাকবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com