1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

প্রথমবার ভোট দিবেন মৌসুমী-পপি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা মৌসুমী ও সাদিকা পারভিন পপি। দুজনই চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য। এবার এই দুই জনপ্রিয় নায়িকা বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড-এর সদস্য হলেন।

আগামী ৩০ ডিসেম্বর বিএফডিসিতে ফিল্ম ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার তারা এ নির্বাচনে প্রথমবার ভোট প্রদান করবেন বলে রাইজিংবিডিকে জানান পপি।

চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি আতিকুর রহমান লিটন ও অভিনেতা অমিত হাসান। তবে সাধারণ সম্পাদক পদে কে কে লড়বেন তা এখনো যানা যায়নি।

বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করে থাকেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিল্ম ক্লাব লিমিটেডের সভাপতি নির্বাচিত হন চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক ও প্রদর্শক আতিকুর রহমান লিটন। সাধারণ সম্পাদক নির্বাচিত হন প্রযোজক ইকবাল হোসেন জয়।

এছাড়া বোর্ড অব ডিরেক্টরস নির্বাচিত হন—জাহিদ হোসেন, কামাল উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন আনু, আবদুল্লাহ জেয়াদ, মো. ফয়সাল, মাহমুদুল হক পলাশ, মো. জসিম আহমেদ, অপূর্ব রায় ও নজরুল ইসলাম খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com