1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আটক ১৭

  • আপডেট টাইম :: বুধবার, ১ জুলাই, ২০২৬

ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় ৫ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ১৭ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) মধ্যরাতে অভিযান চালিয়ে হাসামদিয়া ও আতাদী এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে সুমন শেখ নামের এক যুবক নিহত হয়। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১৭ জনকে আটক করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এর আগে, পূর্ব শক্রতার জের ধরে মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার এক্সপ্রেসওয়েতে ৫ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ চলে। এতে, কমপক্ষে ২০ জন আহত এবং দু’জন গুলিবিদ্ধ হয়। পরে, গুলিবিদ্ধ দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনলে একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম সুমন শেখ। তিনি ভাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ড কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের পুত্র।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গত ৪/৫ মাস আগে কাপুড়িয়া সদরদী গ্রামের ইসমাইল মুন্সির ভাগ্নে এবাদুলকে মারধর করে হাসামদিয়া গ্রামের ফয়সাল সর্দার সহ কয়েকজন যুবক। এরপর বিষয়টি মীমাংসাও হয়। কিন্তু মঙ্গলবার সন্ধ্যার দিকে হাসামদিয়া গ্রামের ফয়সাল সর্দারসহ ছেলেদেরকে পেয়ে কাপুড়িয়া সদরদী গ্রামের এবাদুল সহ যুবক ছেলেরা ফের মারধর করে। এ ঘটনা নিয়েই শুরু হয় সংঘর্ষ, এতে ২ পক্ষের মধ্যে যোগ দেয় পাঁচ গ্রামের মানুষ।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দীর্ঘ সময় ধরে মহাসড়কের ওপর দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আমাদের কয়েকজন পুলিশ আহত হয়েছে। বেশ কিছু টিয়ার সেল নিক্ষেপ করা হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করে, রাত ১০টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় কাপুড়িয়া সদরদী গ্রামের এক যুবক নিহত হওয়ার সংবাদ পেয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com