1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

টঙ্গীর মাদক ব্যবসায়ী পাভেল কারাগারে

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জুলাই, ২০২০

আনু হাসান, গাজীপুর: টঙ্গীর মাদক ব্যবসায়ী পাভেলকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পাভেল (৩০) নরসিংদীর রায়পুরের বাঘাইকান্দি গ্রামের সাইদ আলীর ছেলে। গ্রেফতারের সময় পাভেলের দেহ তল্লাশি করে কসটেপ দিয়ে মোড়ানো সাদা পলিথিনে ১০টি প্যাকেটে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার এসআই আবুল হাসান জানান, আমি ও আমার সঙ্গীয় এএসআই রুহুল আমিন, কনস্টেবল জাহিদ অভিযান ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, মাদক ব্যবসায়ী পাভেল মাদক বিক্রির উদ্দেশ্যে এশিয়া তেলের পাম্পের সামনে অবস্থান করছে। পরে তাকে গাজীপুরা বাসস্ট্যান্ডের সিরাজ স্টোর এর সামনে থেকে ২ হাজার পিস ইয়াবাসহ আটক করি। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদকের মামলা রয়েছে। শুধু টঙ্গী পশ্চিম থানাতেই চারটি মাদকের মামলা রয়েছে বলেও জানান আবুল হাসান।

টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাভেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রনের আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com