1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

কলাপাড়ায় ঠিকাদারের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জুলাই, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ১০টি কমিউনিটি সেন্টার এবং ৬টি পুকুর ঘাট নির্মাণ না করেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘আশ্রয়ন-২ প্রকল্পের’ ১ কোটি ১১ লাখ ৭৫ হাজার ৩৩৫টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে আবাসনে বসবাসরত ভুক্তভোগী শতশত মানুষ।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরের দিকে কলাপাড়া প্রেসক্লাবের সম্মুখে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন- চাকামইয়া আবাসনের সভাপতি হানিফ মোল্লা, নীলগঞ্জ আবাসন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছত্তার হাওলাদার ও নিশানবাড়িয়া আবাসনের সভাপতি তাছলিমা বেগম।
মানববন্ধনে বক্তারা বলেন, কলাপাড়ার ১০টি আবাসন প্রকল্পের জন্য কমিউনিটি সেন্টার নির্মাণ ও ছয়টি আবাসনে পুকুর ঘাট নির্মান না করেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে পুরো টাকা উত্তোলন করে রাঙ্গাবালী উপজেলার সারিকা ট্রেডার্সের ঠিকাদার শামিম। এতে সরকারের দেয়া বরাদ্দ থেকে সুবিধা বঞ্চিত হয় আবাসনে বসবাসরত কয়েক হাজার হতদরিদ্র মানুষ। বক্তারা দ্রুত তদন্ত সাপেক্ষে ঠিকাদারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সকলকে বিচারের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে সারিকা ট্রেডার্সের ঠিকাদার শামিমের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, সরেজমিনে তদন্তে গিয়ে আশ্রয়ন প্রকল্পের কোন কাজ পরিলক্ষিত হয়নি।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com