1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী এলাকায় কিশোর ও তরুণদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“মাদক নয়, সুস্থ সমাজ চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৫ জুলাই) দুপুরে বেগম রৌশন আরা একাডেমি প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো. মোবারক আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ফিরোজ আলম। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আমীন লিটন এবং উবায়দুল ইসলাম সোহাগ।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বেগম রৌশন আরা একাডেমির প্রিন্সিপাল এম. সুরুজ্জামান, মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহাম্মদ আলী, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও সমাজসেবক মো. রবিউল আলম ইউসুফ, ক্রীড়া সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠক মো. রোকনুজ্জামান সেলিম, সাইদুল ইসলাম, আবু সাইদ এবং আব্দুল মান্নান।

বক্তারা মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং প্রতিরোধে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com