1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জুলাই, ২০২৬

নকলা, শেরপুর: মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে এক প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম রোবায়েত হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় বানেশ্বর্দী খন্দকারপাড়া বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন, সামাজিক ও আইনি সচেতনতা বিষয়ে আলোকপাত করেন শেরপুর জজ কোর্টের আইনজীবী এড. আলমগীর কিবরিয়া কামরুল, চৌধুরি ছবরুন নেছা মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক ও পারফেক্ট পাবলিক স্কুলের পরিচালক আলহাজ্ব মনিরুজ্জামান মনির, নকলা থানার উপসহকারি পুলিশ পরিদর্শক শাহজালাল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খন্দকার মাহমুদুর রহমান (আজাদ)।

বক্তারা বলেন, মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ একটি সমাজের উন্নয়নের প্রধান অন্তরায়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ-সবল সমাজ গঠনে প্রতিটি পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। বিশেষ করে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে আরও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

বানেশ্বন্দী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম রোবায়েত হোসেন আগত অতিথিবৃন্দ ও এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী দিনে বানেশ্বর্দী ইউনিয়নকে একটি আদর্শ, মাদকমুক্ত ও শিক্ষাবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। আলোচনা শেষে ইউনিয়নের বিভিন্ন এলাকার যুবকদের খেলোয় মনোনিবেশ করতে তাদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com