1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন, স্থানীয় অংশীজনদের সঙ্গে মতবিনিময় এবং সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিভিন্ন সহায়তা বিতরণ করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

রোববার (৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচিতে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় তিনি দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করে জনসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক।
সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি বিতরণ করেন।

পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়ের অর্থায়নে দুঃস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপকারভোগীদের মধ্যে বকনা গরু বিতরণ করা হয়।

এ ছাড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহ দিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক। কর্মসূচির অংশ হিসেবে তিনি বৃক্ষরোপণও করেন।

উপজেলা প্রশাসন জানায়, জনসেবার মানোন্নয়ন, সামাজিক নিরাপত্তা জোরদার, শিক্ষা ও খেলাধুলার প্রসার এবং পরিবেশ সংরক্ষণে এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com