1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জুলাই, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে এক বর্ণাঢ্য র‌্যালী নালিতাবাড়ী শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করে অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী।

আলোচনা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত ঢেউটিন এবং প্রধানমন্ত্রী ঘোষিত কৃষি অফিসের আয়োজনে গাছের চারা বিতরণে অংশ নেন ফাহিম চৌধুরী।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সায়েম, কৃষি কর্মকর্তা মশিউর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান, সমবায় কর্মকর্তা আমির হোসেন, বিএনপি নেতা নুরুল আমীন, হাবিবুর রহমান লিটন, ইসমাইল হোসেন, এমএ রায়হান, গোলাম কিবরিয়া মাকসিম, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, কেন্দ্রীয় নেত্রী পারভেছুন নাহার নিপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com