1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু ‎পাবনায় ১১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬১৬টিতেই নেই প্রধান শিক্ষক

নকলায় মাছ শিকারে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু, আহত ১

  • আপডেট টাইম :: বুধবার, ২২ জুলাই, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় মাছ ধরতে গিয়ে সাপের ছোবলে ছোবাহান মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে জামাল মিয়া (৫০) নামের অপর এক কৃষক। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বাউসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছোবাহান মিয়া ওই গ্রামের জনি মিয়ার পুত্র ও আহত জামাল মিয়া একই গ্রামের হুরমুজ আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে বাউসা গ্রামে বন্যার পানিতে কারেন্ট জাল নিয়ে মাছ ধরতে যায় ছোবাহান মিয়া। মাছের সাথে কারেন্ট জালে একটি বিষাক্ত সাপও আটকে থাকে। রাতের বেলা হওয়ায় তা না দেখেই পানি থেকে কারেন্ট জাল তুলে কাঁধে করে নিয়ে বাড়ি আসার সময় পিছন থেকে শরীরে কামড় দেয় আটকে থাকা সাপটি। কিন্তু সাপের কামড়ের বিষয়টি টের না পেয়ে পানি থেকে পাড়ে উঠার সময় রাস্তায় থাকা জামাল মিয়াকে কারেন্ট জালটি ধরতে বলে ছোবাহান মিয়া। তার কথামতো কারেন্ট জালটি ধরতে গেলে জামালের হাতেও কামড় দেয় সাপটি। এসময় জামাল ছোবাহনকে বলে কিসে জানি কামড় দিয়েছে। ফলে টর্চ লাইট জ্বালিয়ে কারেন্ট জালে আটকে থাকা সাপটি দেখতে পায়। পরে তড়িঘরি করে রাতেই ছোবাহানকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। জামাল মিয়ার অবস্থাও আশংকাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

– শফিউল আলম লাভলু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com