1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত মীর শাহে আলমকে টার্গেট করে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ খাঁন বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ লামায় পাহাড়ধসে দুই পরিবারের পাঁচজন নিহত চার দিনের টানা বর্ষণে বান্দরবান বন্যাকবলিত, আশ্রয়কেন্দ্রে ২ হাজার ৬৭০ জন ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ, সেমিতে যাবে কে? এমবাপ্পে-হাল্যান্ডকে পেছনে ফেলে গোল্ডেন বুটের দৌড়ে একক শীর্ষে মেসি ২০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, ঢাকাসহ দুই বিভাগে জলাবদ্ধতার শঙ্কা

লামায় পাহাড়ধসে দুই পরিবারের পাঁচজন নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় টানা ভারী বর্ষণের মধ্যে পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া পাগলির ঝিরি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন হলেন- আজিজনগর এলাকার বাসিন্দা মো. ইউনুস (৪০), তার স্ত্রী রানু আক্তার (৩৫) এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে মো. সোলেমান। অপর ঘটনায় নিহত হয়েছেন স্বামী-স্ত্রী মো. জুয়েল (৩৪) ও কুলছুমা আক্তার (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে পাহাড়ধসের শব্দ ও মানুষের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে মাটি ও ধ্বংসস্তূপের নিচ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।

লামা থানার পুলিশ জানায়, ভারী বর্ষণের কারণে পাহাড়ের মাটি নরম হয়ে এ ধসের ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বান্দরবান জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, একই এলাকায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com