1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, প্রাণ গেল পথচারীর! নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তনে সমন্বিত উদ্যোগের আহ্বান নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিদল বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত মীর শাহে আলমকে টার্গেট করে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ খাঁন বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিদল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি ক্লিনিক-হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিনিধিদল।

বুধবার (৮জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল বোর্ড অব প্রাইভেট ক্লিনিক অ্যান্ড হাসপাতাল শাখার সহকারী পরিচালক (পার-৩) ডা. মোহাম্মদ শফিউল আজম এবং সহকারী পরিচালক ডা. আরফান আহমেদ এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিনিধিদল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং স্বাস্থ্যসেবার মান, চিকিৎসাসেবা, অবকাঠামো ও বেসরকারি ক্লিনিক-হাসপাতালের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তারা সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময়ও করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম, আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ূন আহমেদ নুর, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. ফাহাদ রহমান, ডেন্টাল সার্জন ডা. মেহেদী হাসান তুষার এবং মেডিকেল অফিসার (আইসিটি) ডা. মোহাম্মদ তানভীর ইবনে কাদের।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা পরিদর্শন শেষে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com