1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, প্রাণ গেল পথচারীর! নেত্রকোণায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তনে সমন্বিত উদ্যোগের আহ্বান নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিদল বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী সিলেটে টিলা ধসে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত মীর শাহে আলমকে টার্গেট করে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ খাঁন বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরিক্ষার্থীর ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক কাটাখালীর যুদ্ধ এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শেরপুরের নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের নিয়মিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় নালিতাবাড়ীর সেঁজুতি অঙ্গনে সংগঠনটির ১৪১তম নিয়মিত আসর অনুষ্ঠিত হয়।

এবারের আলোচনার বিষয় ছিল ‘অপারেশন কাটাখালী ও রক্তাক্ত খাটুয়াপাড়া’।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষক শঙ্করী পাঠক। বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও সংস্কৃতিকর্মী এস এম হান্নান এবং শিক্ষক শারমিন আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মনি গাঙ্গুলি।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ৬ জুলাই ঝিনাইগাতীর কাটাখালীতে অপারেশন পরিচালনার প্রস্তুতিকালে পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত হামলায় একই পরিবারের তিনজন মুক্তিযোদ্ধাসহ মোট ১২ জন শহীদ হন।

শহীদদের আত্মত্যাগ মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য অধ্যায়। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছড়িয়ে দিতে এ ধরনের পাঠচক্রের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আলোচনায় জানানো হয়, শহীদ অপারেশন কমান্ডার নাজমুল আহসান, মোফাজ্জল হোসেন ও আলী হোসেনসহ শহীদদের স্মরণে কাটাখালীতে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। প্রতিবছর ৬ জুলাই সেখানে ঐতিহাসিক কাটাখালী যুদ্ধ দিবস পালন করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নিয়মিত সাংস্কৃতিক আসর অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com